শয়তানের চক্রান্ত দুর্বল: সূরা নিসা ৪:৭৬
রুকইয়াহর সময় জিন খুব চেঁচামেচি বা হুমকি দিলে
الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ ۖ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ ۖ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا
বাংলা উচ্চারণ
আল্লাযীনা আ-মানূ ইউক্বা-তিলূনা ফী সাবীলিল্লা-হ, ওয়াল্লাযীনা কাফারূ ইউক্বা-তিলূনা ফী সাবীলিত ত্বা-গূতি ফাক্বা-তিলূ আওলিয়া-আশ শাইত্বা-ন, ইন্না কাইদাশ শাইত্বা-নি কা-না দ্বা‘ঈফা-।
অর্থ
যারা ঈমান এনেছে, তারা আল্লাহর পথে লড়াই করে; আর যারা কুফরি করেছে, তারা তাগূতের পথে লড়াই করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো; নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল।
প্রসঙ্গ ও ফযীলত
বইয়ের পরামর্শ: রুকইয়াহর সময় জিন বেশি চিৎকার বা হুমকি দিলে ভয় না পেয়ে শান্ত থাকুন, রোগীর কানের কাছে কয়েকবার এই আয়াত পড়ে ফুঁ দিন; পানিতে পড়ে ফুঁ দিয়ে রোগীর গায়ে ছিটিয়েও দেওয়া যায়। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১২১–১২২।