উম্মে সালামার বর্ণিত দীর্ঘ দোয়া: আসআলুকা খাইরাল মাস্আলাহ
যেকোনো সময়
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাসআলাহ, ওয়া খাইরাদ দু‘আ-, ওয়া খাইরান নাজা-হ, ওয়া খাইরাল ‘আমাল, ওয়া খাইরাস সাওয়া-ব, ওয়া খাইরাল হায়া-হ, ওয়া খাইরাল মামা-ত, ওয়া সাব্বিতনী, ওয়া সাক্বক্বিল মাওয়া-যীনী, ওয়া হাক্বক্বিক্ব ঈমা-নী, ওয়ারফা‘ দারাজাতী, ওয়া তাক্বাব্বাল সালা-তী, ওয়াগফির খাত্বীআতী, ওয়া আসআলুকাদ দারাজা-তিল ‘উলা- মিনাল জান্নাহ।
অর্থ
হে আল্লাহ! আমি আপনার কাছে চাই উত্তম চাওয়া, উত্তম দোয়া, উত্তম সফলতা, উত্তম আমল, উত্তম প্রতিদান, উত্তম জীবন ও উত্তম মৃত্যু। আমাকে অবিচল রাখুন, আমার আমলের পাল্লা ভারী করুন, আমার ঈমানকে সত্যে পরিণত করুন, আমার মর্যাদা বাড়ান, আমার নামায কবুল করুন, আমার ভুল ক্ষমা করুন; আর আমি আপনার কাছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা চাই।
প্রসঙ্গ ও ফযীলত
হাকিম সহীহ বলেছেন; দোয়াটি আরও দীর্ঘ, এখানে প্রথম অংশ দেওয়া হলো। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্র ও দোয়া" বইয়ে আছে।