duabd

দৃষ্টিশক্তির জন্য: আল্লাহুম্মা মাত্তি‘নী বিসাম‘ঈ ওয়া বাসারী

চোখ বা কানের সুস্থতার জন্য

اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، وَانْصُرْنِي عَلَى مَنْ يَظْلِمُنِي، وَخُذْ مِنْهُ بِثَأْرِي

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা মাত্তি‘নী বিসাম‘ঈ ওয়া বাসারী, ওয়াজ‘আলহুমাল ওয়া-রিসা মিন্নী, ওয়ানসুরনী ‘আলা- মাই ইয়াযলিমুনী, ওয়া খুয মিনহু বিসা’রী।

অর্থ

হে আল্লাহ! আমার শ্রবণ ও দৃষ্টি দিয়ে আমাকে উপকৃত করুন, শেষ পর্যন্ত এগুলো অটুট রাখুন; যে আমার ওপর জুলুম করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করুন এবং তার কাছ থেকে আমার প্রতিশোধ নিন।

প্রসঙ্গ ও ফযীলত

বইয়ে চোখের ব্যথার দোয়া হিসেবে আছে। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।