duabd

আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহী

যেকোনো সময়

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ بِهِ عَبْدُكَ وَنَبِيُّكَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ قَضَيْتَهُ لِي خَيْرًا

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহী, ‘আ-জিলিহী ওয়া আ-জিলিহী, মা- ‘আলিমতু মিনহু ওয়ামা- লাম আ‘লাম, ওয়া আ‘ঊযু বিকা মিনাশ শাররি কুল্লিহী, ‘আ-জিলিহী ওয়া আ-জিলিহী, মা- ‘আলিমতু মিনহু ওয়ামা- লাম আ‘লাম, আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা- সাআলাকা ‘আবদুকা ওয়া নাবিইয়্যুক, ওয়া আ‘ঊযু বিকা মিন শাররি মা- ‘আ-যা বিহী ‘আবদুকা ওয়া নাবিইয়্যুক, আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়ামা- ক্বাররাবা ইলাইহা- মিন ক্বাওলিন আও ‘আমাল, ওয়া আ‘ঊযু বিকা মিনান না-রি ওয়ামা- ক্বাররাবা ইলাইহা- মিন ক্বাওলিন আও ‘আমাল, ওয়া আসআলুকা আন তাজ‘আলা কুল্লা ক্বাদ্বা-য়িন ক্বাদ্বাইতাহূ লী খাইরা-।

অর্থ

হে আল্লাহ! আমি আপনার কাছে সব কল্যাণ চাই, দ্রুত আসা ও দেরিতে আসা, যা জানি ও যা জানি না; আর সব অনিষ্ট থেকে আশ্রয় চাই, দ্রুত আসা ও দেরিতে আসা, যা জানি ও যা জানি না। হে আল্লাহ! আপনার বান্দা ও নবী যে কল্যাণ চেয়েছেন, তা চাই; আর আপনার বান্দা ও নবী যে অনিষ্ট থেকে আশ্রয় চেয়েছেন, তা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ! জান্নাত এবং যে কথা ও কাজ জান্নাতের কাছে নিয়ে যায় তা চাই; জাহান্নাম এবং যে কথা ও কাজ জাহান্নামের কাছে নিয়ে যায় তা থেকে আশ্রয় চাই। আর চাই, আমার জন্য আপনার প্রতিটি ফয়সালা কল্যাণকর করে দিন।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ আয়েশা (রা.)-কে এই দোয়া শিখিয়েছেন। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্‌র ও দোয়া" বইয়ে আছে।