অক্ষমতা, অলসতা ও কবরের আযাব থেকে আশ্রয়
যেকোনো সময়
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল ‘আজযি ওয়াল কাসাল, ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল বুখল, ওয়া আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবর, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-ত।
অর্থ
হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা, অতি বার্ধক্য ও কৃপণতা থেকে; আর আশ্রয় চাই কবরের আযাব থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে।