duabd

সালামের আগে: পাপ ও ঋণ থেকে আশ্রয়

শেষ তাশাহহুদের পর, সালামের আগে

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবর, ওয়া আ‘ঊযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল, ওয়া আ‘ঊযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-ত। আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল মা’সামি ওয়াল মাগরাম।

অর্থ

হে আল্লাহ! কবরের আযাব, মাসীহ দাজ্জালের ফিতনা এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আপনার আশ্রয় চাই। হে আল্লাহ! পাপ ও ঋণের বোঝা থেকে আপনার আশ্রয় চাই।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ নামাযে বেশি বেশি ঋণ থেকে আশ্রয় চাইতেন; কারণ জিজ্ঞেস করা হলে বললেন, ঋণী ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে। হিসনুল মুসলিমে আছে।