ইবরাহীম ও ইসমাঈল (আ.)-এর দোয়া: রব্বানা ওয়াজ‘আলনা মুসলিমাইনি লাকা
নিজের ও সন্তানদের জন্য ইসলামে দৃঢ়তা চাইতে
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
বাংলা উচ্চারণ
রব্বানা- তাক্বাব্বাল মিন্না-, ইন্নাকা আনতাস সামী‘উল ‘আলীম। রব্বানা- ওয়াজ‘আলনা- মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিইয়্যাতিনা- উম্মাতাম মুসলিমাতাল লাকা, ওয়া আরিনা- মানা-সিকানা- ওয়া তুব ‘আলাইনা-, ইন্নাকা আনতাত তাওওয়া-বুর রহীম।
অর্থ
হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে কবুল করুন; নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে আমাদের রব! আমাদের দুজনকে আপনার অনুগত মুসলিম বানান, আমাদের বংশধরদের মধ্য থেকেও আপনার অনুগত একটি উম্মত বানান, আমাদের ইবাদতের নিয়ম দেখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন; নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, দয়ালু।
প্রসঙ্গ ও ফযীলত
কা‘বা নির্মাণের সময় ইবরাহীম ও ইসমাঈল (আ.)-এর দোয়া। মো. আব্দুর রহীম খানের "পবিত্র আল-কুরআনের দু‘আ" সংকলনে আছে।