duabd

রব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নাম

জাহান্নাম থেকে মুক্তি চাইতে

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۝ إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا

বাংলা উচ্চারণ

রব্বানাসরিফ ‘আন্না- ‘আযা-বা জাহান্নাম, ইন্না ‘আযা-বাহা- কা-না গারা-মা-, ইন্নাহা- সা-আত মুসতাক্বাররাঁও ওয়া মুক্বা-মা-।

অর্থ

হে আমাদের রব! আমাদের থেকে জাহান্নামের আযাব দূরে রাখুন; নিশ্চয়ই তার আযাব স্থায়ী বিপদ। নিশ্চয়ই তা অবস্থান ও বসবাসের জন্য অতি নিকৃষ্ট স্থান।

প্রসঙ্গ ও ফযীলত

দয়াময়ের প্রিয় বান্দাদের (ইবাদুর রহমান) দোয়া। হিসনুল মুসলিমে আছে।