duabd

শয়তানদের চক্রান্ত থেকে আশ্রয়

শয়তানের কুমন্ত্রণা বা আক্রমণ অনুভব করলে

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرٌ، مِنْ شَرِّ مَا خَلَقَ، وَبَرَأَ وَذَرَأَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ

বাংলা উচ্চারণ

আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তিল্লাতী লা- ইউজা-উইযুহুন্না বাররুঁও ওয়ালা- ফা-জির, মিন শাররি মা- খালাক্বা, ওয়া বারাআ ওয়া যারাআ, ওয়া মিন শাররি মা- ইয়ানযিলু মিনাস সামা-য়ি, ওয়া মিন শাররি মা- ইয়া‘রুজু ফীহা-, ওয়া মিন শাররি মা- যারাআ ফিল আরদ্বি, ওয়া মিন শাররি মা- ইয়াখরুজু মিনহা-, ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহা-র, ওয়া মিন শাররি কুল্লি ত্বা-রিক্বিন ইল্লা- ত্বা-রিক্বাই ইয়াত্বরুক্বু বিখাইরিন ইয়া- রহমা-ন।

অর্থ

আল্লাহর সেই পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় আশ্রয় চাই, যা কোনো সৎ বা অসৎ অতিক্রম করতে পারে না: তিনি যা সৃষ্টি করেছেন, অস্তিত্বে এনেছেন ও ছড়িয়ে দিয়েছেন তার অনিষ্ট থেকে; আসমান থেকে যা নামে ও তাতে যা ওঠে তার অনিষ্ট থেকে; জমিনে যা ছড়িয়ে দিয়েছেন ও তা থেকে যা বের হয় তার অনিষ্ট থেকে; দিন-রাতের ফিতনার অনিষ্ট থেকে; আর রাতে আগমনকারী প্রত্যেকের অনিষ্ট থেকে, তবে যে কল্যাণ নিয়ে আসে সে ছাড়া, হে দয়াময়!

প্রসঙ্গ ও ফযীলত

শয়তানরা আগুনের মশাল নিয়ে রাসূলুল্লাহ ﷺ-এর দিকে এলে জিবরাঈল (আ.) তাঁকে এটি শিখিয়ে দেন। হিসনুল মুসলিমে আছে।