duabd

আল্লাহুম্মা ইন্নী আসআলুকাস সাবাতা ফিল আমর

নামাযে ও যেকোনো সময়

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا، وَلِسَانًا صَادِقًا، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাস সাবা-তা ফিল আমর, ওয়াল ‘আযীমাতা ‘আলার রুশদ, ওয়া আসআলুকা শুকরা নি‘মাতিক, ওয়া হুসনা ‘ইবা-দাতিক, ওয়া আসআলুকা ক্বালবান সালীমা-, ওয়া লিসা-নান সা-দিক্বা-, ওয়া আসআলুকা মিন খাইরি মা- তা‘লাম, ওয়া আ‘ঊযু বিকা মিন শাররি মা- তা‘লাম, ওয়া আসতাগফিরুকা লিমা- তা‘লাম, ইন্নাকা আনতা ‘আল্লা-মুল গুয়ূব।

অর্থ

হে আল্লাহ! আমি আপনার কাছে দ্বীনের ব্যাপারে দৃঢ়তা ও সঠিক পথে চলার দৃঢ় সংকল্প চাই; আপনার নিয়ামতের শুকরিয়া ও আপনার উত্তম ইবাদতের তাওফীক চাই; সুস্থ অন্তর ও সত্যবাদী জিহ্বা চাই। আপনি যা জানেন তার কল্যাণ চাই, আপনি যা জানেন তার অনিষ্ট থেকে আশ্রয় চাই এবং আপনি যা জানেন (আমার গুনাহ) তার জন্য ক্ষমা চাই; নিশ্চয়ই আপনি অদৃশ্যের সব জানেন।

প্রসঙ্গ ও ফযীলত

শাদ্দাদ ইবনে আওস (রা.) থেকে বর্ণিত; নাসাঈর বর্ণনায় নামাযে পড়ার কথা আছে। সনদ নিয়ে মতভেদ আছে; শায়খ আলবানী এর সমার্থক বর্ণনাকে সহীহ বলেছেন (সিলসিলা সহীহাহ ৩২২৮)। মুহাম্মদ হাবীবুর রহমানের "দৈনন্দিন জীবনে যিক্‌র ও দোয়া" বইয়ে আছে।