ক্ষত বা ব্যথায় রুকইয়াহ: বিসমিল্লাহি তুরবাতু আরদিনা
ক্ষত বা ফোঁড়ায় থুথু মেশানো আঙুল মাটিতে লাগিয়ে
بِسْمِ اللَّهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا
বাংলা উচ্চারণ
বিসমিল্লা-হ, তুরবাতু আরদ্বিনা-, বিরীক্বাতি বা‘দ্বিনা-, ইউশফা- সাক্বীমুনা-, বিইযনি রব্বিনা-।
অর্থ
আল্লাহর নামে; আমাদের জমিনের মাটি, আমাদের কারো থুথুর সাথে; আমাদের রবের অনুমতিতে আমাদের রোগী সুস্থ হবে।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ শাহাদাত আঙুলে থুথু লাগিয়ে মাটিতে রেখে ক্ষতস্থানে বুলিয়ে এটি পড়তেন। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।