বদনজরের আয়াত: সূরা কলামের শেষ দুই আয়াত (ওয়া ইঁইয়াকাদু)
বদনজর এবং পাগল বানানো বা মস্তিষ্ক বিকৃতির জাদুর রুকইয়াহয়
وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
বাংলা উচ্চারণ
ওয়া ইঁইয়াকা-দুল্লাযীনা কাফারূ লাইউযলিক্বূনাকা বিআবসা-রিহিম লাম্মা- সামি‘উয যিকরা ওয়া ইয়াক্বূলূনা ইন্নাহূ লামাজনূন। ওয়ামা- হুওয়া ইল্লা- যিকরুল লিল ‘আ-লামীন।
অর্থ
কাফিররা যখন উপদেশবাণী (কুরআন) শোনে, তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে; আর তারা বলে, ‘সে তো পাগল।’ অথচ এটি বিশ্ববাসীর জন্য উপদেশ ছাড়া কিছু নয়।
প্রসঙ্গ ও ফযীলত
অনেক মুফাসসির এই আয়াতকে বদনজর সত্য হওয়ার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। বইয়ে বদনজরে আক্রান্তের রুকইয়াহর আয়াত তালিকায় এটি আছে, এবং পাগল বানানো বা মস্তিষ্ক বিকৃতির জাদুর রুকইয়াহয় সাধারণ আয়াতগুলোর সাথে অতিরিক্ত হিসেবে পড়তে বলা হয়েছে। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১৭, ১৭৯–১৮০।