duabd

ইয়া যাল জালালি ওয়াল ইকরাম: দোয়ায় বেশি বেশি বলা

দোয়ার মধ্যে, বারবার

يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ ۝ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

বাংলা উচ্চারণ

ইয়া- যাল জালা-লি ওয়াল ইকরা-ম। ইয়া- আরহামার রা-হিমীন।

অর্থ

হে মহিমা ও সম্মানের অধিকারী! — হে শ্রেষ্ঠ দয়ালু!

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "ইয়া যাল জালালি ওয়াল ইকরাম" দিয়ে দোয়াকে আঁকড়ে ধরো (তিরমিযী ৩৫২৫)। "ইয়া আরহামার রাহিমীন" বলে ডাকলে একজন ফেরেশতা বলেন, শ্রেষ্ঠ দয়ালু তোমার দিকে মনোযোগ দিয়েছেন, চাও (হাকিম, সনদে দুর্বলতা আছে)। আল্লামা মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে ফযলের "সহীহ নামায ও দু‘আ শিক্ষা" (২য়-৩য় খণ্ড) বইয়ে আছে।