আল্লাহুম্মা আ‘ইন্নী আলা যিকরিকা
প্রতি নামাযের শেষে
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা আ‘ইন্নী ‘আলা- যিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ‘ইবা-দাতিক।
অর্থ
হে আল্লাহ! আপনাকে স্মরণ করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ মু‘আয (রা.)-কে বললেন, প্রতি নামাযের শেষে এটি বলা ছেড়ো না।