duabd

আল্লাহুম্মা ইন্নী আমসাইতু উশহিদুকা (৪ বার)

সন্ধ্যায় ৪ বার · ৪ বার

اللَّهُمَّ إِنِّي أَمْسَيْتُ أُشْهِدُكَ، وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ، وَجَمِيعَ خَلْقِكَ، بِأَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আমসাইতু উশহিদুকা, ওয়া উশহিদু হামালাতা ‘আরশিকা, ওয়া মালা-ইকাতাকা, ওয়া জামী‘আ খালক্বিকা, বিআন্নাকা আনতাল্লা-হু লা- ইলা-হা ইল্লা- আনতা ওয়াহদাকা লা- শারীকা লাকা, ওয়া আন্না মুহাম্মাদান ‘আবদুকা ওয়া রাসূলুক।

অর্থ

হে আল্লাহ! আমি সন্ধ্যায় উপনীত হয়েছি। আমি আপনাকে, আপনার আরশ বহনকারী ফেরেশতাদের, আপনার সব ফেরেশতা ও আপনার সব সৃষ্টিকে সাক্ষী রাখছি যে, আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি এক, আপনার কোনো শরীক নেই; আর মুহাম্মাদ আপনার বান্দা ও রাসূল।

প্রসঙ্গ ও ফযীলত

সকালের যিকিরে একই দোয়া ‘আসবাহতু’ শব্দে পড়া হয়। শায়খ আহমাদুল্লাহর সকাল-সন্ধ্যার সংকলনে অন্তর্ভুক্ত।