আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা (৪ বার)
সকালে ৪ বার · ৪ বার
اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ، وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ، وَجَمِيعَ خَلْقِكَ، بِأَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা, ওয়া উশহিদু হামালাতা ‘আরশিকা, ওয়া মালা-ইকাতাকা, ওয়া জামী‘আ খালক্বিকা, বিআন্নাকা আনতাল্লা-হু লা- ইলা-হা ইল্লা- আনতা ওয়াহদাকা লা- শারীকা লাকা, ওয়া আন্না মুহাম্মাদান ‘আবদুকা ওয়া রাসূলুক।
অর্থ
হে আল্লাহ! আমি সকালে উপনীত হয়েছি। আমি আপনাকে, আপনার আরশ বহনকারী ফেরেশতাদের, আপনার সব ফেরেশতা ও আপনার সব সৃষ্টিকে সাক্ষী রাখছি যে, আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি এক, আপনার কোনো শরীক নেই; আর মুহাম্মাদ আপনার বান্দা ও রাসূল।
প্রসঙ্গ ও ফযীলত
যে সকালে বা সন্ধ্যায় এটি ৪ বার বলবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। শায়খ আহমাদুল্লাহর সকাল-সন্ধ্যার সংকলনে অন্তর্ভুক্ত।