duabd

সন্ধ্যার দোয়া: আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ

সন্ধ্যায় একবার

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا، رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

বাংলা উচ্চারণ

আমসাইনা- ওয়া আমসাল মুলকু লিল্লা-হি, ওয়াল হামদু লিল্লা-হি, লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। রব্বি আসআলুকা খাইরা মা- ফী হা-যিহিল লাইলাতি ওয়া খাইরা মা- বা‘দাহা-, ওয়া আ‘ঊযু বিকা মিন শাররি মা- ফী হা-যিহিল লাইলাতি ওয়া শাররি মা- বা‘দাহা-। রব্বি আ‘ঊযু বিকা মিনাল কাসালি ওয়া সূইল কিবার। রব্বি আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিন ফিন্না-রি ওয়া ‘আযা-বিন ফিল ক্বাবর।

অর্থ

আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি, আর রাজত্বও আল্লাহর জন্য সন্ধ্যায় উপনীত হয়েছে। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। হে রব! এই রাতের এবং এর পরের কল্যাণ চাই; এই রাতের এবং এর পরের অনিষ্ট থেকে আশ্রয় চাই। হে রব! অলসতা ও বার্ধক্যের কষ্ট থেকে আশ্রয় চাই। হে রব! জাহান্নাম ও কবরের আযাব থেকে আশ্রয় চাই।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ সন্ধ্যা হলে এই দোয়া পড়তেন।