আল্লাহুম্মা আনতা রব্বী … মা শাআল্লাহু কানা (প্রচলিত সকালের দোয়া)
সকাল-সন্ধ্যায় (প্রচলিত)
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা আনতা রব্বী লা- ইলা-হা ইল্লা- আনতা, ‘আলাইকা তাওয়াক্কালতু, ওয়া আনতা রব্বুল ‘আরশিল ‘আযীম, মা- শা-আল্লা-হু কা-না, ওয়ামা- লাম ইয়াশা’ লাম ইয়াকুন, ওয়ালা- হাওলা ওয়ালা- কুওয়্যাতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিইয়্যিল ‘আযীম, আ‘লামু আন্নাল্লা-হা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর, ওয়া আন্নাল্লা-হা ক্বাদ আহা-ত্বা বিকুল্লি শাইয়িন ‘ইলমা-, আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন শাররি নাফসী, ওয়া মিন শাররি কুল্লি দা-ব্বাতিন আনতা আ-খিযুম বিনা-সিয়াতিহা-, ইন্না রব্বী ‘আলা- সিরা-ত্বিম মুসতাক্বীম।
অর্থ
হে আল্লাহ! আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই; আপনার ওপরই ভরসা করেছি, আপনি মহান আরশের রব। আল্লাহ যা চান তা হয়, যা চান না তা হয় না। মহান আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ও শক্তি নেই। আমি জানি, আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে। হে আল্লাহ! আমার নফসের অনিষ্ট থেকে এবং আপনার নিয়ন্ত্রণে থাকা প্রতিটি প্রাণীর অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। নিশ্চয়ই আমার রব সরল পথে আছেন।