সকালের দোয়া: আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ
সকালে একবার
বাংলা উচ্চারণ
আসবাহনা- ওয়া আসবাহাল মুলকু লিল্লা-হি, ওয়াল হামদু লিল্লা-হি, লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। রব্বি আসআলুকা খাইরা মা- ফী হা-যাল ইয়াওমি ওয়া খাইরা মা- বা‘দাহূ, ওয়া আ‘ঊযু বিকা মিন শাররি মা- ফী হা-যাল ইয়াওমি ওয়া শাররি মা- বা‘দাহূ। রব্বি আ‘ঊযু বিকা মিনাল কাসালি ওয়া সূইল কিবার। রব্বি আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিন ফিন্না-রি ওয়া ‘আযা-বিন ফিল ক্বাবর।
অর্থ
আমরা সকালে উপনীত হয়েছি, আর রাজত্বও আল্লাহর জন্য সকালে উপনীত হয়েছে। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁর, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। হে রব! এই দিনের এবং এর পরের কল্যাণ চাই; এই দিনের এবং এর পরের অনিষ্ট থেকে আশ্রয় চাই। হে রব! অলসতা ও বার্ধক্যের কষ্ট থেকে আশ্রয় চাই। হে রব! জাহান্নামের আযাব ও কবরের আযাব থেকে আশ্রয় চাই।
প্রসঙ্গ ও ফযীলত
সন্ধ্যায় একই দোয়া ‘আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ’ শব্দে পড়তে হয়।