নামাযের পর: লা ইলাহা ইল্লাল্লাহু … ওয়ালা না‘বুদু ইল্লা ইয়্যাহু
প্রতি ফরজ নামাযের পর
বাংলা উচ্চারণ
লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। লা- হাওলা ওয়ালা- কুওয়্যাতা ইল্লা- বিল্লা-হ। লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়ালা- না‘বুদু ইল্লা- ইইয়া-হ, লাহুন নি‘মাতু ওয়া লাহুল ফাদ্বলু ওয়া লাহুস সানা-উল হাসান। লা- ইলা-হা ইল্লাল্লা-হু মুখলিসীনা লাহুদ দীনা ওয়ালাও কারিহাল কা-ফিরূন।
অর্থ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ও শক্তি নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আমরা শুধু তাঁরই ইবাদত করি; নিয়ামত, অনুগ্রহ ও উত্তম প্রশংসা তাঁরই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আমরা একনিষ্ঠভাবে তাঁর দ্বীন মেনে চলি, যদিও কাফিররা তা অপছন্দ করে।
প্রসঙ্গ ও ফযীলত
আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ প্রতি নামাযের সালামের পর এগুলো বলতেন। হিসনুল মুসলিমে আছে।