duabd

আল্লাহুম্মা মা আমসা বী মিন নি‘মাহ

সন্ধ্যায় একবার

اللَّهُمَّ مَا أَمْسَى بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা মা- আমসা- বী মিন নি‘মাতিন আও বিআহাদিম মিন খালক্বিকা ফামিনকা ওয়াহদাকা লা- শারীকা লাকা, ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর।

অর্থ

হে আল্লাহ! সন্ধ্যায় আমার বা আপনার কোনো সৃষ্টির কাছে যে নিয়ামত পৌঁছেছে, তা শুধু আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই। তাই সব প্রশংসা ও কৃতজ্ঞতা আপনার।

প্রসঙ্গ ও ফযীলত

সন্ধ্যায় বললে রাতের শুকরিয়া আদায় হয়ে যায়। হাদীসটির মান নিয়ে মুহাদ্দিসদের মতভেদ আছে; শায়খ আহমাদুল্লাহর সকাল-সন্ধ্যার সংকলনে অন্তর্ভুক্ত।