আল্লাহুম্মা মা আসবাহা বী মিন নি‘মাহ
সকালে একবার
اللَّهُمَّ مَا أَصْبَحَ بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা মা- আসবাহা বী মিন নি‘মাতিন আও বিআহাদিম মিন খালক্বিকা ফামিনকা ওয়াহদাকা লা- শারীকা লাকা, ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর।
অর্থ
হে আল্লাহ! সকালে আমার বা আপনার কোনো সৃষ্টির কাছে যে নিয়ামত পৌঁছেছে, তা শুধু আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীক নেই। তাই সব প্রশংসা ও কৃতজ্ঞতা আপনার।
প্রসঙ্গ ও ফযীলত
সকালে বললে সারা দিনের শুকরিয়া আদায় হয়ে যায়। হাদীসটিকে অনেক মুহাদ্দিস সহীহ বলেছেন, আবার অনেকে যঈফ বলেছেন (শায়খ আলবানী যঈফ বলেছেন); শায়খ আহমাদুল্লাহর সকাল-সন্ধ্যার সংকলনে এটি অন্তর্ভুক্ত।