duabd

রাদীতু বিল্লাহি রাব্বা (৩ বার)

সন্ধ্যায় ৩ বার (হাদীসে সকাল-সন্ধ্যা) · ৩ বার

رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا

বাংলা উচ্চারণ

রাদ্বীতু বিল্লা-হি রব্বা-, ওয়া বিলইসলা-মি দীনা-, ওয়া বিমুহাম্মাদিন নাবিইয়্যা-।

অর্থ

আমি সন্তুষ্টচিত্তে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মাদ ﷺ-কে নবী হিসেবে গ্রহণ করেছি।

প্রসঙ্গ ও ফযীলত

যে সকাল ও সন্ধ্যায় এটি ৩ বার করে বলবে, কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব। ইবনে হাজার (রহ.) হাসান বলেছেন, শায়খ আলবানী যঈফ বলেছেন; শায়খ আহমাদুল্লাহর সকাল-সন্ধ্যার সংকলনে সন্ধ্যার যিকিরে অন্তর্ভুক্ত। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সহীহ মাসনূন ওযীফায় সকালে ও সন্ধ্যায় ৩ বার করে পড়ার কথা আছে; তিনি তিরমিযীর বর্ণনাকে হাসান উল্লেখ করেছেন।