শোকার্তকে সান্ত্বনা দিতে
কারো প্রিয়জন মারা গেলে
إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
বাংলা উচ্চারণ
ইন্না লিল্লা-হি মা- আখাযা, ওয়া লাহূ মা- আ‘ত্বা-, ওয়া কুল্লু শাইয়িন ‘ইনদাহূ বিআজালিম মুসাম্মা-, ফালতাসবির ওয়াল তাহতাসিব।
অর্থ
আল্লাহ যা নিয়েছেন তা তাঁরই, যা দিয়েছেন তাও তাঁর। তাঁর কাছে প্রতিটি জিনিসের নির্দিষ্ট সময় আছে। তাই ধৈর্য ধরো এবং সওয়াবের আশা রাখো।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ তাঁর কন্যার সন্তান মারা যাওয়ার সময় এই বার্তা পাঠিয়েছিলেন।