duabd

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি

সকালে ৩ বার · ৩ বার

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ

বাংলা উচ্চারণ

সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, ‘আদাদা খালক্বিহী, ওয়া রিদ্বা- নাফসিহী, ওয়া যিনাতা ‘আরশিহী, ওয়া মিদা-দা কালিমা-তিহ।

অর্থ

আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, তাঁর সৃষ্টির সংখ্যার সমান, তাঁর সন্তুষ্টি পরিমাণ, তাঁর আরশের ওজনের সমান এবং তাঁর বাণী লেখার কালির সমান।

প্রসঙ্গ ও ফযীলত

উম্মুল মুমিনীন জুওয়াইরিয়া (রা.) সকাল থেকে দুপুর পর্যন্ত যিকির করছিলেন; রাসূলুল্লাহ ﷺ বললেন, এই চারটি বাক্য তিনবার বললে তা সেই সব যিকিরের চেয়ে ভারী হবে।