ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
সকাল-সন্ধ্যায়
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ
বাংলা উচ্চারণ
ইয়া- হাইয়ু ইয়া- ক্বাইয়ূমু বিরাহমাতিকা আসতাগীস, আসলিহ লী শা’নী কুল্লাহূ, ওয়ালা- তাকিলনী ইলা- নাফসী ত্বারফাতা ‘আইন।
অর্থ
হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক! আপনার রহমতের উসিলায় সাহায্য চাই। আমার সব বিষয় ঠিক করে দিন, আর এক পলকের জন্যও আমাকে আমার নিজের হাতে ছেড়ে দেবেন না।
প্রসঙ্গ ও ফযীলত
রাসূলুল্লাহ ﷺ ফাতিমা (রা.)-কে সকাল-সন্ধ্যায় এটি পড়তে বলেছেন।