duabd

মসজিদে প্রবেশের সময় শয়তান থেকে আশ্রয়: আউযু বিল্লাহিল আযীম

মসজিদে ঢোকার সময়

أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

বাংলা উচ্চারণ

আ‘ঊযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়া সুলত্বা-নিহিল ক্বাদীম, মিনাশ শাইত্বা-নির রাজীম।

অর্থ

আমি মহান আল্লাহর কাছে, তাঁর সম্মানিত চেহারা ও তাঁর চিরন্তন ক্ষমতার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ মসজিদে ঢোকার সময় এটি বলতেন। হাদীসে আছে, কেউ এটি বললে শয়তান বলে, ‘সারা দিনের জন্য সে আমার থেকে রক্ষা পেল।’ বইয়ে জাদু ও জিন থেকে হেফাযতের মাসনূন আমলে এটি এসেছে, আর রুকইয়াহর আয়াতের আগে-পরে পড়ার দোয়ার তালিকাতেও আছে। বইয়ে নম্বর ‘আবু দাউদ ৩৯৩’ ছাপা; প্রচলিত নম্বর ৪৬৬। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ২১০, ২৬৯।