জিবরাঈল (আ.)-এর রুকইয়াহ: বিসমিল্লাহি ইউবরীক
অসুস্থতা, হিংসা বা বদনজরে আক্রান্ত কারো ওপর পড়ে ফুঁ দিতে
بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ، وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ، وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ، وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
বাংলা উচ্চারণ
বিসমিল্লা-হি ইউবরীক, ওয়া মিন কুল্লি দা-ইন ইয়াশফীক, ওয়া মিন শাররি হা-সিদিন ইযা- হাসাদ, ওয়া শাররি কুল্লি যী ‘আইন।
অর্থ
আল্লাহর নামে; তিনি তোমাকে সুস্থ করবেন, প্রত্যেক রোগ থেকে তোমাকে আরোগ্য দেবেন, আর হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে, এবং বদনজর দেওয়া প্রত্যেকের অনিষ্ট থেকে (রক্ষা করবেন)।
প্রসঙ্গ ও ফযীলত
আয়িশা (রা.) বলেন, রাসূলুল্লাহ ﷺ অসুস্থ হলে জিবরাঈল (আ.) এই বাক্যে তাঁকে রুকইয়াহ করতেন। বইয়ে বদনজরের চিকিৎসায় রোগীর মাথায় হাত রেখে কয়েকবার পড়তে এবং মাঝে মাঝে গায়ে ফুঁ দিতে বলা হয়েছে; সাধারণ অসুস্থতায় পানি, তেল বা মধুতে পড়ে ফুঁ দেওয়াও যায়। নিজের জন্য পড়লে হাতের তালুতে ফুঁ দিয়ে শরীরে বুলিয়ে নিন। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ৮৩, ২৩৪, ২৬৮।