duabd

নবীজির রুকইয়াহ (আনাস রা.-এর বর্ণনা): আল্লাহুম্মা রব্বান নাস, মুযহিবাল বা’স

অসুস্থ কারো ওপর রুকইয়াহ হিসেবে

اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ الْبَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা রব্বান না-স, মুযহিবাল বা’স, ইশফি আনতাশ শা-ফী, লা- শা-ফিয়া ইল্লা- আনতা, শিফা-আল লা- ইউগা-দিরু সাক্বামা-।

অর্থ

হে আল্লাহ, মানুষের রব, কষ্ট দূরকারী! আরোগ্য দিন, আপনিই আরোগ্যদাতা; আপনি ছাড়া কোনো আরোগ্যদাতা নেই। এমন আরোগ্য দিন, যা কোনো রোগ বাকি রাখে না।

প্রসঙ্গ ও ফযীলত

সাবিত আল-বুনানী (রহ.) অসুস্থতার কথা জানালে আনাস (রা.) তাঁকে রাসূলুল্লাহ ﷺ-এর এই রুকইয়াহ দিয়ে ঝাড়ফুঁক করেন। আয়িশা (রা.)-এর বর্ণনায় এর কাছাকাছি আরেকটি রূপ আছে (আল্লাহুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স)। রোগীর ওপর পড়ে ফুঁ দেওয়া বা গায়ে হাত বুলিয়ে পড়া যায়। বইয়ে নম্বর ‘বুখারী ৫৪১০’ ছাপা; প্রচলিত নম্বর ৫৭৪২। আব্দুল্লাহ আল মাহমুদের “রুকইয়াহ” বই, পৃ. ১৯।