শিশুর জানাযার দোয়া: আল্লাহুম্মাজ‘আলহু লানা ফারাতা
নাবালেগ শিশুর জানাযায়
اللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا وَسَلَفًا وَأَجْرًا
বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মাজ‘আলহু লানা- ফারাত্বাঁও ওয়া সালাফাঁও ওয়া আজরা-।
অর্থ
হে আল্লাহ! তাকে আমাদের জন্য অগ্রগামী ব্যবস্থাপক, আগে পাঠানো সঞ্চয় এবং প্রতিদান বানিয়ে দিন।
প্রসঙ্গ ও ফযীলত
মেয়ে শিশুর জন্য "ইজ‘আলহা-" বলবেন। বইয়ে প্রচলিত দীর্ঘ রূপ ("যুখরান ওয়া শাফি‘আন মুশাফফা‘আ") আছে; তার অর্থও সঠিক। মাওলানা ছাখাওয়াত উল্লাহর "দোয়ায়ে মাছনুন" বইয়ে আছে।