সালাতুল হাজাতের প্রচলিত দোয়া
প্রয়োজন পূরণের নামাযের পর (প্রচলিত)
বাংলা উচ্চারণ
লা- ইলা-হা ইল্লাল্লা-হুল হালীমুল কারীম, সুবহা-নাল্লা-হি রব্বিল ‘আরশিল ‘আযীম, ওয়াল হামদু লিল্লা-হি রব্বিল ‘আ-লামীন, আসআলুকা মূজিবা-তি রাহমাতিকা, ওয়া ‘আযা-ইমা মাগফিরাতিকা, ওয়াল গানীমাতা মিন কুল্লি বির্র, ওয়াস সালা-মাতা মিন কুল্লি ইস্ম, লা- তাদা‘ লী যামবান ইল্লা- গাফারতাহ, ওয়ালা- হাম্মান ইল্লা- ফাররাজতাহ, ওয়ালা- হা-জাতান হিয়া লাকা রিদ্বান ইল্লা- ক্বাদ্বাইতাহা- ইয়া- আরহামার রা-হিমীন।
অর্থ
সহনশীল, মহানুভব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মহান আরশের রব আল্লাহ পবিত্র। সব প্রশংসা জগতসমূহের রব আল্লাহর। আপনার কাছে চাই আপনার রহমত ও নিশ্চিত ক্ষমার উপায়, প্রতিটি নেকির অংশ এবং প্রতিটি গুনাহ থেকে নিরাপত্তা। আমার কোনো গুনাহ ক্ষমা না করে, কোনো দুশ্চিন্তা দূর না করে, আর আপনার পছন্দের কোনো প্রয়োজন পূরণ না করে রাখবেন না, হে শ্রেষ্ঠ দয়ালু।