duabd

শহীদের জন্য দোয়া: আল্লাহুম্মা হাযা আবদুকা খারাজা মুহাজিরান

শহীদের জানাযায় ও তার জন্য দোয়ায়

اللَّهُمَّ هَذَا عَبْدُكَ، خَرَجَ مُهَاجِرًا فِي سَبِيلِكَ، فَقُتِلَ شَهِيدًا، أَنَا شَهِيدٌ عَلَى ذَلِكَ

বাংলা উচ্চারণ

আল্লা-হুম্মা হা-যা- ‘আবদুকা, খারাজা মুহা-জিরান ফী সাবীলিকা, ফাক্বুতিলা শাহীদা-, আনা শাহীদুন ‘আলা- যা-লিক।

অর্থ

হে আল্লাহ! এ আপনার বান্দা; আপনার পথে হিজরত করে বের হয়েছিল, তারপর শহীদ হিসেবে নিহত হয়েছে। আমি এর সাক্ষী।

প্রসঙ্গ ও ফযীলত

রাসূলুল্লাহ ﷺ এক বেদুইন সাহাবীর জানাযায় এভাবে দোয়া করেছিলেন। আল্লামা মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে ফযলের "সহীহ নামায ও দু‘আ শিক্ষা" (২য়-৩য় খণ্ড) বইয়ে আছে।