duabd

আসরের পর থেকে মাগরিব পর্যন্ত উত্তম; মাগরিবের পরেও পড়া যায়

সন্ধ্যার যিকির

১ / ২০ · আয়াতুল কুরসীকুরআন
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

আল্লা-হু লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূম। লা- তা’খুযুহূ সিনাতুঁও ওয়ালা- নাওম। লাহূ মা- ফিস সামা-ওয়া-তি ওয়ামা- ফিল আরদ্ব। মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূ ইল্লা- বিইযনিহ। ইয়া‘লামু মা- বাইনা আইদীহিম ওয়ামা- খালফাহুম, ওয়ালা- ইউহীত্বূনা বিশাইইম মিন ‘ইলমিহী ইল্লা- বিমা- শা-আ। ওয়াসি‘আ কুরসিইয়ুহুস সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব, ওয়ালা- ইয়াঊদুহূ হিফযুহুমা-, ওয়া হুওয়াল ‘আলিইয়ুল ‘আযীম।

আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই; তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তাঁর। কে আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পেছনে যা আছে তিনি সব জানেন। তিনি যতটুকু চান তা ছাড়া তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর কুরসী আসমান ও জমিন পরিব্যাপ্ত; এ দুটির রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না। তিনি সর্বোচ্চ, মহান।

সূরা আল-বাকারা ২:২৫৫ · হাকিম ২০৬৪ · বুখারী ২৩১১ · ১ বার · বিস্তারিত

প্রতিবার পড়ে বৃত্তে চাপ দিন
যিকিরের নিয়ম
  • ওযু ছাড়াও সকাল-সন্ধ্যার যিকির করা যায়।
  • মাসিক ও নেফাস অবস্থায়ও সকাল-সন্ধ্যার দু‘আ ও যিকির করা যায়।
  • হাঁটা বা অন্য কাজের ফাঁকেও পড়া যায়, তবে শুধু যিকিরে মনোযোগ দেওয়া উত্তম।
  • কুরআনের সূরা বা আয়াত ছাড়া অন্য দু‘আ ও যিকিরের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় না।

ক্রম ও সংখ্যা: শায়খ আহমাদুল্লাহ, রাসূলুল্লাহ ﷺ-এর সকাল-সন্ধ্যার দু‘আ ও যিক্‌র